জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি মোমেনের মেয়াদ বেড়েছে
জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি এ কে এম আব্দুল মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ দ্বিতীয় দফায় আরো এক বছরের জন্য বাড়ানো হয়েছে।
এতে বলা হয়, আব্দুল মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ চলতি বছরের ১১ অগাস্ট অথবা তার যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য বাড়ানো হলো।
২০০৯ সালের ১১ অগাস্ট আব্দুল মোমেন জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসাবে দুই বছরের জন্য নিয়োগ পান।
পরে ২০১১ সালের ১০ অগাস্ট তার নিয়োগের মেয়াদ চলতি বছরের ১১ অগাস্ট পর্যন্ত বাড়ানো হয়।
