মিরপুরে হোটেল ঢুকে গুলি, কর্মচারী আহত
রাজধানীর মিরপুরে সন্ত্রাসীদের গুলিতে এক হোটেল কর্মচারী আহত হয়েছেন।
গুলিবিদ্ধ মাসুম (২৬) দারুস সালামের মাজার সড়কের ধানসিঁড়ি হোটেলের কর্মচারী।
তাকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ইখতিয়ার উদ্দিন বলেন, সকালে দুই জন যুবক হোটেলে ঢুকে ম্যানেজারকে একজনের ভিজিটিং কার্ড দিয়ে তাতে থাকা নম্বরে ফোন করতে বলেই দুই রাউন্ড গুলি ছোড়ে। এর পরপরই তারা মোটরসাইকেল নিয়ে দ্রুত ওই এলাকা ত্যাগ করে।
এ ঘটনায় কেউ আটক হয়নি। তবে হামলাকারীদের ধরতে চেষ্টা চলছে বলে এসআই ইখতিয়ার উদ্দিন জানান।
