২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী ফিরেছেন

যুক্তরাজ্য ও বেলারুশ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2013, 08:31 AM

Updated : 25 Apr 2022, 06:58 PM

সফর সংক্ষিপ্ত করে এক দিন আগে বুধবার দুপুরে তিনি ঢাকায় নামেন।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

তিন বাহিনী প্রধানরাও বিমানবন্দরে ছিলেন।    

যুক্তরাজ্য ও বেলারুশ সফরে গত বৃহস্পতিবার ঢাকা ছেড়েছিলেন শেখ হাসিনা।

যুক্তরাজ্য সফরে বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকীর বিয়ের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সফরে বেলারুশের সঙ্গে বাংলাদেশের সাতটি চুক্তি সই হয়।