২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে জাল দলিলসহ প্রতারক আটক

বরিশালে জাল দলিলসহ এক প্রতারককে আটকের পর পুলিশে দেয়া হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2013, 02:42 PM

Updated : 23 Aug 2022, 11:08 AM

মঙ্গলবার দুপুরে সদর উপজেলা সহকারি কমিশনারের (ভূমি) কার্যালয় থেকে জসিম হাওলাদার নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।

জসিম সদর উপজেলার হরিনা ফুলিয়া এলাকার বাসিন্দা।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশ্রাফুর রহমান জানান, দুপুরে জসিম একটি দলিল নিয়ে তার কাছে আসেন।

“সন্দেহ হলে দলিলটি যাচাই-বাছাই করার জন্য সদর উপজেলা সাব রেজিস্ট্রারের কাছে পাঠাই। সেখান থেকে দলিলটি জাল হিসেবে চিহ্নিত করা হলে জসিমকে আটক করা হয়।”

এ ঘটনায় মামলা হবে বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম কবির।