২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মির্জাপুরে ট্রেনের ধাক্কায় ২ টেম্পুআরোহী নিহত

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনের ধাক্কায় দুই টেম্পুআরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2013, 12:25 PM

Updated : 23 Aug 2022, 11:08 AM

মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার যুগলহাটী এলাকায় লেবেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেন-টেম্পুকে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টেম্পুচালক মির্জাপুরের বানিয়ারা গ্রামের তারিক হোসেন (৩২) ও সুনামগঞ্জ সদরের মুক্তার আলী (৩৫)।

আহত দুই শিশুসহ ছয়জনকে কুমুদিনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মির্জাপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস যুগলহাটী এলাকায় লেবেল ক্রসিং পারাপারের সময় টেম্পুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।