২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনা সার কারখানায় উৎপাদন শুরু

দশদিন পর মঙ্গলবার দেশের বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় উৎপাদন আবার শুরু হয়েছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2013, 09:29 AM

Updated : 23 Aug 2022, 11:08 AM

কারখানার ব্যবস্থাপনা পরিচালক ইখলাছ উদ্দিন জানান, গ্যাসের চাপ হ্রাস পাওয়ায় কারখানার ইউটিলিটি শাখার বয়লারে ত্রুটি দেখা দেয়। এ কারণে গত ২৯ জুন থেকে কারখানার ইউরিয়া উৎপাদন বন্ধ রাখা হয়।

ত্রুটিমুক্ত করে মঙ্গলবার থেকে কারখানায় আবার ইউরিয়া উৎপাদন শুরু হয় বলে জানান তিনি।

ইখলাছ উদ্দিন জানান, ইউরিয়া সার উৎপাদনের জন্য কারখানায় গ্যাসের চাপ ৩৭০ পিএসআই পর্যন্ত থাকার কথা। কিন্তু গ্যাসের চাপ হ্রাস পেয়ে ৩০০ থেকে ৩২০ পিএসআইতে নেমে এসেছে।

চাপ হ্রাস পাওয়ায় প্রতিদিন এক হাজার সাতশ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই কারখানায় সার উৎপাদন ১২শ’ থেকে ১৪শ’ মেট্রিক টনে নেমে আসার আশঙ্কা রয়েছে।

সার উৎপাদন স্বাভাবিক রাখতে কারখানায় গ্যাসের চাপ বৃদ্ধি কার জরুরি বলে জানান তিনি।