টিভি সারানোর সময় তড়িতাহত হয়ে মৃত্যু
বন্দর নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক টেলিভিশন মেকানিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে কোতোয়ালি থানাধীন পাথরঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ি থেকে জানানো হয়েছে।
মৃত পংকজ সেন (২৫) পাথরঘাটা অলি কলোনির অভিজিৎ সেনের ছেলে।
স্বজনদের বরাত দিয়ে চমেক পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. জহির জানান, একটি বাসায় টিভির লাইন ঠিক করতে গিয়ে তড়িতাহত হয়ে গুরুতর আহত হন পংকজ ।
সকাল ৮টার দিকে তাকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
