২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুদণ্ডের আসামিকে বেকসুর খালাস

চুয়াডাঙ্গার এক খুনের মামলায় নিম্ন আদালতে মৃত্যু ও যাবজ্জীবন পাওয়া দুই আসামিকে বেকসুর খালাস দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2013, 04:33 PM

Updated : 23 Aug 2022, 11:08 AM

সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ এই রায় দেয়।

খালাস পাওয়া দুই জন হলেন- মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদ ও যাবজ্জীনপ্রাপ্ত আমিরুল। তবে একই মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া মকিম, যাবজ্জীবন পাওয়া ঝড়ুর সাজা দণ্ড বহাল রয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ‍খুরশীদুল আলম ও সহকারি অ্যাটর্নি জেনারেল দেলোয়ার হোসেন সমদ্দার।

আসামিপক্ষে ছিলেন মো. হাতেম আলী সুমন, খবির উদ্দিন ভূঁইয়া, মো. মাসুদ হোসেন চৌধুরী।

১৯৯৪ সালের ২৮ জুন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙা থানার দুর্লভপুর গ্রামের মনোয়ার হোসেন খুন হন। ওই দিনই নিহতের ভাই সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেন। ২০০৮ সালে চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত দায়রা জজ এই মামলায় রায় দিয়েছিলেন।