২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরের ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষে আহত ২০

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজে  ছাত্রদল ও ছাত্রলীগের  মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2013, 04:10 PM

Updated : 25 Apr 2022, 06:57 PM

সোমবার দুপুরে কলেজে নবীনবরণ অনুষ্ঠান চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

এ ঘটনার জন্য ছাত্রদল ও ছাত্রলীগ একে অপরকে দায়ী করছে।

আহতদের মধ্যে  কলেজ ছাত্রলীগের আহবায়ক রায়হান হোসেন তুষার, জাবেদ হোসেন, শিমুল, নোবেল, আশরাফুল ইসলাম, রাজু ও সুজন, ছাত্রদলের  কমল হোসেন, আরিফ, জুয়েল, রাজু, স্বúন, আরমান ও আরিফসহ কয়েকজনকে চন্দ্রগঞ্জ কমিউনিটি হেলথ সেন্টার ও লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশীদ জানান, সাধারণ ছাত্র-ছাত্রীদের নবীনবরণের মিছিলে নেয়ার জন্য ছাত্রলীগ জোরাজুরি করলে ছাত্রদল তাতে বাধা দেয়।

এ সময় ছাত্রলীগ তাদের উপর হামলা চালালে অন্তত ১০ কর্মী আহত হয়  বলে অভিযোগ করেন হারুনুর রশীদ।

অপরদিকে জেলা ছাত্রলীগ সভাপতি শেখ জামাল রিপন হামলার জন্য ছাত্রলীগ ও ছাত্রশিবির নেতাকর্মীদের দায়ী করেন।

তিনি অভিযোগ করেন হামলায় তাদের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

সদর থানাধীন চন্দ্রগঞ্জ পুলিশ তদন্ত কেন্দের উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপক্ষের হামলায় বেশ কয়েকজন আহত হন।

এ ঘটনায় কেউ অভিযোগ করেনি বলে জানান এসআই বাশার।