না.গঞ্জে পোস্টার সাঁটানোর সময় ৩ শিবিরকর্মী গ্রেপ্তার
নারায়ণগঞ্জ শহরতলীতে ইসলামী ছাত্র শিবিরের পোস্টার সাঁটানোর সময় তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ভোরে শহরতলীর শহীদনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জামায়াত-শিবিরের পোস্টার উদ্ধার করা হয়।
এরা হলেন- নারায়ণগঞ্জের সৈয়দপুর এলাকার ফকির বাড়ির আহম্মদ বেপারীর ছেলে রাশেদুল (২০), নুরুজ্জামানের ছেলে ছানাউল্লাহ (২৫) ও একই এলাকার নূরুল ইসলামের ছেলে শহীদুল ইসলাম।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
