২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনশক্তি রপ্তানি: সৌদি আরবের সঙ্গে চুক্তি হচ্ছে

জনশক্তি রপ্তানিতে প্রতারণা প্রতিরোধে সৌদি সরকারের সঙ্গে চুক্তি করার সিদ্ধান্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2013, 02:09 PM

Updated : 25 Apr 2022, 06:57 PM

সোমবার বিকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শহীদুল আলম মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

শহীদুল আলম বলেন, “রোববার জেদ্দায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে  সৌদি আরবের শ্রমমন্ত্রী আবদেল ফাকিহ  বেঠকে এ সিদ্ধান্ত হয়েছে।”
সৌদি সরকার কর্মী পাঠানোয় জালিয়াতি ঠেকাতে সে দেশের ১৩টি বড় কোম্পানিকে নিয়োগ দিয়েছে বলেও জানান তিনি।

শ্রমিকদের মানোন্নয়নের জন্য সৌদি সরকারের সহযোগিতায় ঢাকায় একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের বিষয়েও সিদ্ধান্ত হয়েছে ওই বৈঠকে।

বৈঠকে প্রবাসী কল্যাণ সচিব জাফর আহমেদ খান, জনশক্তি প্রশিক্ষন ও রপ্তানি ব্যুরো (বিএমইটি) মহাপরিচালক বেগম শামসুন নাহার এবং সৌদি সরকারের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।