২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইলে কথা বলতে বলতে ট্রেনের নিচে

নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেল গেট এলাকায় ট্রেনের কাটা পড়ে আবদুর রহিম (৪৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2013, 02:03 PM

Updated : 23 Aug 2022, 11:08 AM

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেল স্টেশনের মাস্টার গোলাম মোস্তফা জানান, সোমবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত রহিম শহরের বাবুরাইল এলাকার আবদুস সামাদের ছেলে। তিনি শহরের রেলওয়ে কাপড় মার্কেটে কাটা কাপড়ের ব্যবসা করতেন।

রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস জানান, রেললাইন পার হওয়ার সময় রহিম মোবাইল ফোনে কথা বলছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছন।

তার লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।