২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তামাক নিয়ন্ত্রণে প্রশাসনের কাজে অসন্তোষ ইনুর

তামাক নিয়ন্ত্রণে প্রশাসন আশানুরূপভাবে কাজ করতে পারছে না বলে অসন্তোষ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2013, 02:00 PM

Updated : 23 Aug 2022, 11:08 AM

তিনি বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন ভঙ্গ করার অপরাধে প্রতিমাসে কতজন শাস্তি পাচ্ছে তা প্রতিবেদন আকারে প্রকাশ করতে স্বরাষ্ট্র মন্ত্রলালয়ে আবেদন করা হবে।

সোমবার রাজধানীতে একটি বেসরকারি সংস্থা আয়োজিত তামাকের বিজ্ঞাপন, প্রচারণা ও পৃষ্ঠপোষকতা বন্ধের চ্যালেঞ্জ বিষয়ে এক আলোচনা সভায় একথা বলেন তিনি।

সিরডাপ মিলনায়তনে এনভায়রনমেন্ট কাউন্সিল অফ বাংলাদেশ (ইসি) এ আলোচনা সভার আয়োজন করে।

তামাক নিয়ন্ত্রণ আইনের বাস্তবায়ন এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে ইনু বলেন, “আমার এলাকা কুষ্টিয়াতে লালন উৎসবে কোনো তামাক প্রতিষ্ঠান যাতে স্পন্সর করতে না পারে- তা নিশ্চিত করতে অনুষ্ঠান শেষেই জেলা প্রশাসনকে নির্দেশ দেবো।”

গাজীপুর নির্বাচন বিষয়ে সাংবাদিকদের তিনি বলেন, গাজীপুরের নির্বাচন নিরপেক্ষ হয়েছে। কেন কেউ হেরেছে কিংবা কেউ জয় পেয়েছে সেটি রাজনৈতিক বিশ্লেষকরাই ভালো বলতে পারবেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য আকম মোজাম্মেল হক, ইসির উপদেষ্টা ও সাবেক সচিব আতাহারুল ইসলাম এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব সুভাষ চন্দ্র সরকার।