যাত্রীসহ মালয়েশিয়াগামী ট্রলার উদ্ধার, আটক ৬
দু’শতাধিক যাত্রী নিয়ে সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার সময় ডুবতে বসা একটি ট্রলারকে কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড।
ফাইল ছবি
কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনের কমান্ডার কে এম নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২১৪ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে যাচ্ছে এমন খবর পেয়ে নৌবাহিনী ও কোস্টগার্ড সেখানে যায়। কিন্তু ডুবে যাওয়ার আগেই ট্রলারটি উদ্ধার করা হয়। ফলে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
পরে ট্রলারটিকে টেকনাফ থানায় নিয়ে আসা হয়। ট্রলারে ছয় ‘দালালও’ ছিল, তারা মিয়ানমারের নাগরিক বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা।
