২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি উপাচার্যকে সরিয়ে নিতে আচার্যকে চিঠি

উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনকে সরিয়ে নিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আচার্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির কাছে চিঠি দেবে শিক্ষক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2013, 11:46 AM

Updated : 23 Aug 2022, 11:08 AM

সোমবার বিকেলে সাধারণ সভা শেষে এমন সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান  শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার।

তিনি বলেন, এ উপাচার্যের সঙ্গে কোনো আলোচনা নয়, আচার্য মনোনীত তৃতীয় কোনো পক্ষের সঙ্গে আলোচনা হতে পারে।

ছাত্রলীগের এক নেতার হাতে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এক শিক্ষক লাঞ্ছিতের ঘটনার বিচার চেয়ে ১৫ দিন কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। এরপর গত ২০ জুন থেকে প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি পালন করছেন তারা।

অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন, প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে, উপাচার্যকে অবাঞ্ছিত করার সিদ্ধান্তও বহাল আছে।

গণমাধ্যমে দায়িত্বহীন বক্তব্য, মিথ্যাচার, পরিবেশ ধ্বংস ও অনিয়মসহ উপাচার্যের বিরুদ্ধে বেশকিছু অভিযোগ এনেছে শিক্ষক সমিতি।

বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক অধ্যাপক আমির হোসেন বলেন, অনৈতিকভাবে অধ্যাপক আনোয়ার হোসেন উপাচার্য পদ আঁকড়ে থাকতে পারবেন না।