২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মুক্তিযোদ্ধার ‘আত্মহত্যা’

চট্টগ্রামে নিজ বাসা থেকে এক মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2013, 04:46 PM

Updated : 23 Aug 2022, 11:07 AM

রোববার সন্ধ্যায় নগরীর বাকলিয়া থানার চাক্তাই এলাকার হাজী আমিনুর রহমান রোডের বাসা থেকে অরুণ বিকাশ দাশ (৬০) নামে ওই মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার করে পুলিশ।

ওই বাসায় তিনি ও তার স্ত্রী থাকতেন। তার স্ত্রী স্থানীয় একটি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতেন।

মুক্তিযোদ্ধা অরুণ পটিয়া উপজেলার বাইনজুরী গ্রামের বাসিন্দা। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তারা দুইজনই ভারতে পড়ালেখা করছেন।

বাকলিয়া থানার ওসি একে এম ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চাক্তাই এলাকার বাসার নিচতলার একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় ওই মুক্তিযোদ্ধার লাশ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উদ্ধার করা হয়। ওইখানে পাওয়া যাওয়া চিরকুটে লেখা ছিল ‘মুক্তিযুদ্ধে জিতে গেছি, কিন্তু জীবনযুদ্ধে হেরে গেছি’।”

‘মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ বলেও চিরকুটে উল্লেখ রয়েছে বলে জানান তিনি।