২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিলবোর্ড উচ্ছেদে অভিযান

নগরীর বিভিন্ন এলাকা থেকে ছয়টি বিলবোর্ড উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2013, 02:33 PM

Updated : 23 Aug 2022, 11:07 AM

কর্পোরেশনের নির্বাহী নাজিয়া শিরিন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এসব অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নগরীর আন্দরকিল্লা থেকে একটি, জামাল খান থেকে দুটি, সিনেমা প্যালেস এলাকা থেকে একটি, এম এ আজিজ স্টেডিয়াম এলাকা থেকে একটি এবং ইস্পাহানি মোড় থেকে একটি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে।

Image
ঢিমেতালে চলছে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ

ঢিমেতালে চলছে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ

সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী, নগরীতে ৩২১টি অবৈধ বিলবোর্ড চিহ্নিত করা হয়েছে। তারমধ্যে ইতিমধ্যে ৪০টির মতো উচ্ছেদ করা হয়েছে। এছাড়া অবৈধ বিলবোর্ড স্থাপনকারীরা ৪০টির মতো সরিয়ে নিয়ে গেছে।

উল্লেখ্য গত ১২ জুন নগরের জিইসি মোড় এলাকায় বিলবোর্ড উচ্ছেদের সময় করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা করে ছাত্রলীগ। এ সময় তারা উচ্ছেদ কার্যক্রমে বাধা দেয়ার পাশাপাশি কর্পোরেশনের গাড়িও ভাঙচুর করেন।