রিভলবারসহ যুবক গ্রেপ্তার
রাজধানীর পোস্তখোলা থেকে আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শ্যামপুর থানার ওসি আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোবার বেলা ৩টার দিকে পোস্তখোলা এলাকায় সিদ্ধি বাবু নামে এক যুবককে বিদেশি রিভলবার ও এক রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে।
সিদ্ধি বাবু গাড়ি ছিনতাইকারী চক্রের সদস্য বলে তিনি দাবি করেন।
ওসি জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে।
