বৌদ্ধ বিহার নির্মাণ পরিদর্শনে সেনা প্রধান
কক্সবাজারের রামু উপজেলায় পুড়িয়ে দেয়া বৌদ্ধ বিহারগুলোর নির্মাণ কাজ পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া।
সেনাবাহিনীর তত্ত্বাবধানে এ বিহারগুলো নির্মিত হচ্ছে।
রোববার তিনি নির্মাণ কাজ পরিদর্শনকালে বৌদ্ধ ধর্মীয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন।
আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার এসে বিহারগুলোর উদ্বোধন করার কথা রয়েছে বলে তিনি জানান।
ফেসবুকে একটি ছবি পোস্ট করা নিয়ে ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রাতে রামুর বৌদ্ধ বিহার ও বসতিতে হামলা চালায় একদল দুর্বৃত্ত। পুড়িয়ে দেয় সীমা বিহারসহ রামুর বহু প্রাচীন বৌদ্ধ বিহারগুলো।
ঘটনার পর প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ীব নতুনভাবে বৌদ্ধ বিহারসমূহের নির্মাণ করা শুরু করে সেনাবাহিনী।
নিমার্ণ কাজ দেখার সময় সেনা প্রধানের সঙ্গে ছিলেন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল হাবিবুর রহমান, চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল সব্বির আহমদ, ১৭ ইসিবির সিও লে. কর্নেল জুলফিকার, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতার প্রমুখ।
