২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনশন

টার্ম ফাইনাল পরীক্ষা গ্রহণের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেছেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2013, 11:12 AM

Updated : 23 Aug 2022, 11:08 AM

রোববার দুপুর ২টায় জীববিজ্ঞান স্কুলের সাতটি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অনশন শুরু করেছেন।

অনশন কর্মসূচির কথা স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের উপচার্য ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেন, গত ২৩ জুন পরীক্ষা শুরুর কথা ছিল। কিন্তু শিক্ষকদের একাংশের অসহযোগিতার কারণে পরীক্ষা শুরু সম্ভব হয়নি।

তিনি বলেন, ডিন নিয়োগ নিয়ে শিক্ষকদের একাংশ আন্দোলন করছে। তারা বিষয়টি নিয়ে আদালতেও গেছেন।

বিষয়টি যেহেতু বিচারাধীন, রায় না হওয়া পর্যন্ত শিক্ষকদের একাডেমিক ও প্রশাসনিক কাজে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অনশন করছেন শিক্ষার্থী।

জীববিজ্ঞান স্কুলের ফিশারিজ ও মেরিন টেকনোলজি ডিসিপ্লিনের শেষ বর্ষের ছাত্র ইমরান হোসেন জানান, গত বুধবার শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে করেন তারা। এতে বলেন রোববার বেলা ১টার মধ্যে পরীক্ষা গ্রহণের সুষ্পষ্ট ঘোষণা না দিলে বেলা দুইটা থেকে আমারণ অনশন শুরু করবেন।

ড. সমীর কুমার সাধুকে ডিন নিয়োগ দেয়ার বিরোধিতা করে একাডেমিক ও প্রশাসনিক কাজে অসযোগিতা করে আসছে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের শিক্ষকদের একটি অংশ।

বিষয়টি নিয়ে হাইকোর্টে একটি রিটও করেছেন ওই শিক্ষকরা।