দ্রব্যমূল্য সহনীয় রাখতে যশোরে ব্যাবসায়ীদের সভা
আসন্ন রজমানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য যশোরের ব্যবসায়ীরা একটি মতবিনিময় সভা করেছেন।
যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে রোববার স্থানীয় চেম্বার ভবনে এই সভা হয়।
সভায় যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মঈনুল ব্যাবসায়ীদের উদ্দেশে বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের বেঁধে দেয়া নির্ধারিত দামে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করতে হবে। মূল্য তালিকা টানাতে হবে।
এ নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করেন তিনি।
খাদ্যে ফরমালিন ব্যবহারকারীদেরও সতর্ক করে দেন তিনি।
সভায় ব্যাবসীয়ী নেতা মিজানুর রহমান মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।
জেলা চেম্বার সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের সহসভাপতি সাজ্জাদুল করিম কাবুল, সাজ্জাদুর রহমান সুজা, কোষাধাক্ষ শামিম হোসেন, নির্বাহী কমিটির সদস্য কাসেদজ্জামান সেলিমসহ স্থানীয় ব্যাবসায়ীরা।
