২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেরিনে বিএসসি কোর্স চালুর দাবি

নারায়ণগঞ্জে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষার্থীরা বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স চালুর দাবিতে সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2013, 10:21 AM

Updated : 23 Aug 2022, 11:08 AM

রোববার সকাল ১০টায় শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে মেরিন ডিপ্লোমা ছাত্র সংগ্রাম পরিষদ এ সমাবেশ করে। পরে মিছিল নিয়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেয়।

সমাবেশ বক্তরা বলেন, মেরিন টেকনোলজি ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হলেও এটি এখন অবহেলিত। ১৯৭৭ সালে এখানে ডিপ্লোমা কোর্স চালু হয়। এখানে প্রায় দেড় হাজার শিক্ষার্থী রয়েছে।

ছাত্র-ছাত্রীরা দীর্ঘদিন ধরে এখানে বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স চালুর দাবি করে আসছে। ২০১১ সালে নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় মেরিন টেকনোলজিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স চালুর প্রতিশ্রুতিও দেন বলে বক্তারা দাবি করেন।

ডিপ্লোমা ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি মো. গোলাম রসুল অভির সভাপতিত্বে সমাবেশে আ. আহাদ, পাপ্পু, মো. সুজন, মোমিন, উল্লাস, মারুফ, আসিফ, রানা, সীমান্ত বক্তব্য দেন।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের ছাত্র সজল বাড়ৈ।