ছয় নাবিক এখনো নিখোঁজ
থাইল্যান্ডের ফুকেট উপকূলে বাংলাদেশি জাহাজ এমভি হোপের ছয় নাবিক এখনো নিখোঁজ রয়েছেন।
১৭ জন আরোহী নিয়ে মালবাহী জাহাজ ‘এমভি হোপ’ বৃহস্পতিবার ভোরে ফুকেট উপকূলে বিরূপ আবহাওয়ার কবলে পড়ে কাত হয়ে যায়। জীবন বাঁচাতে জাহাজ ছেড়ে লাইফ বোটে চড়ে সাগরে নামেন আরোহীরা।
জাহাজটির মালিকপক্ষ জানায়, এ পর্যন্ত নয় নাবিককে জীবিত এবং দুই নাবিককে মৃত উদ্ধার করা হয়েছে। মৃত দুজনের পরিচয় জানা গেছে।
জাহাজটির মালিকপক্ষের পিঅ্যান্ডআই ক্লাবের প্রতিনিধি ক্যাপ্টেন মহিউদ্দিন আবদুল কাদের জানান, আরো ছয়জন নিখোঁজ রয়েছেন।নিখোঁজ নাবিকদের খোঁজে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
আন্দামান সাগরে কাত হয়ে যাওয়া এমভি হোপ। ছবি: থাই রয়্যাল নেভি
মাহবুবের বাড়ি চট্টগ্রামে এবং সাইফুদ্দিনের বাড়ি ঢাকায় বলে জানা গেছে।
বৃহস্পতিবার জাহাজটির ছয় নাবিককে উদ্ধার করা হলেও ক্যাপ্টেনসহ ১১ জন নিখোঁজ থাকেন, যাদের খোঁজে শুক্রবার সকাল থেকে আবারো উদ্ধার অভিযান শুরু করে থাই নৌবাহিনী।
এদিন তিন জনকে জীবিত উদ্ধারের পাশাপাশি দুইজনের লাশ উদ্ধার হয়।
মহিউদ্দিন আবদুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, থাইল্যান্ডের হাসপাতালে চিকিৎসাধীন নাবিক আবু বকর সিদ্দিক শনিবার মৃতদের শনাক্ত করেছেন।
