২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃদু উত্তেজনার পর পরিস্থিতি শান্ত

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে একটি কেন্দ্রের সামনে মেয়র পদের প্রধান দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে মৃদু উত্তেজনা সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে কোনো ধরনের গোলযোগ ঘটেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2013, 06:51 AM

Updated : 25 Apr 2022, 06:57 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে জেলা প্রশাসন ভবনের কাছে রানী বিলাস মনী সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র এলাকায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজমত উল্লা খান ও বিএনপি সমর্থিত প্রার্থী এম এ মান্নানের সমর্থকরা মিছিল করছিলেন।

এ সময় মান্নান ওই এলাকায় পৌঁছালে ‘মোবাইল কোর্ট এসেছে’ এমন গুঞ্জন শুরু হয় এবং দুই পক্ষের মধ্য মৃদু উত্তেজনার সৃষ্টি হয়।

তবে র‌্যাব ও বিজিবির সদস্যরা দুই পক্ষকে আলাদা করে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নেয়ায় কোনো ধরনের গোলযোগ হয়নি বলে জানান তারা।

শনিবার সকাল ৮টায় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে উৎসবের আমেজে ভোট শুরু হয়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে ৩৯২টি কেন্দ্রে।

আয়তনের দিক থেকে দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশনের সোয়া ১০ লাখ ভোটার রয়েছে।