২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় দিনের মতো ‘বিচ্ছিন্ন’ খাগড়াছড়ি

মালিক-শ্রমিকদের ডাকা পরিবহন ধর্মঘটে শুক্রবার তৃতীয় দিনের মতো ‘বিচ্ছিন্ন’ রয়েছে পার্বত্য জেলা খাগড়াছড়ি।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2013, 12:53 PM

Updated : 23 Aug 2022, 11:07 AM

পরিবহনে চাঁদাবাজি-হামলা-ভাংচুর-অগ্নিসংযোগ, শ্রমিক নির্যাতনের প্রতিবাদসহ ৮ দফা দাবিতে গত বুধবার ১৮টি পরিবহন মালিক-শ্রমিক সংগঠন এ অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে।

ধর্মঘটের কারণে দূরপাল্লার ও অভ্যন্তরীণ পথে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

সকালে রামগড়ের সোনাইপুল এলাকায় শ্রমিকরা রাস্তা অবরোধ করে টায়ারে আগুন দেয়। পরে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে টানা তিনদিনের পরিবহন ধর্মঘটের কারণে খাগড়াছড়িতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি পাচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।

অপরদিকে কাঁচামাল নিয়ে ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। তারা তাদের ক্রয় করা মালামাল কোথাও পাঠাতে পারছেন না।