২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থীদের আইন সচেতন করতে পুলিশের উদ্যোগ

স্কুল-কলেজের শিক্ষার্থীদের আইন সম্পর্কে সচেতন করতে উদ্যোগ নিয়েছে রাজশাহী জেলা পুলিশ প্রশাসন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2013, 12:48 PM

Updated : 23 Aug 2022, 11:07 AM

শুক্রবার সকালে নগরীর কায়ছার মেমোরিয়াল অডিটোরিয়ামে ‘আইন সহায়িকা’ নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য এনামুল হক।

এ সময় সাংসদ বলেন, বইটি সহজ ভাষায় লিখিত হওয়ায় শিক্ষার্থীদের আইন বুঝতে সুবিধা হবে এবং তাদের করণীয় সম্পর্কে জানতে পারবে। 

বইটির প্রকাশ করেছেন রাজশাহীর পুলিশ সুপার আলমগীর কবির।

মোড়ক উন্মোচনের পর এ বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপারের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর শহিদুল ইসলাম, নগরীর অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার তমিজ উদ্দিন, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তানবিরুল আলম ও জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক  মজিবুল হক আজাদ খান।

এতে রাজশাহী জেলার নয়টি উপজেলার কয়েকশ স্কুল-কলেজের প্রতিনিধি অংশ নেন।