২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় যুবক খুন

জমি নিয়ে বিরোধের জেরে খুলনার বটিয়াঘাটা উপজেলায় প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2013, 11:18 AM

Updated : 25 Apr 2022, 06:57 PM

শুক্রবার দুপুর ১টায় উপজেলার হরিণটানা এলাকায় নিহত আনিস মোল্লা (৩২) খুলনা নগরীর লবণচরা এলাকার মুক্তার মোল্লার ছেলে।

বটিয়াঘাটা থানার ওসি মো. এনামুল হক জানান, আনিসের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। হামলাকারীদের সনাক্ত করে গ্রেপ্তার অভিযান শুরু করেছে পুলিশ।