মাদারীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
মাদারীপুরের রাজৈর উপজেলায় এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত সুজন লাল (২৮) রাজশাহীর সরদা পুলিশ একাডেমি এলাকার বাসিন্দা মোহন লালের ছেলে।
রাজৈর থানার ওসি মো. মোফাজ্জেল হোসেন জানান, সুজনের পকেটে থাকা পরিচয় পত্র থেকে তার পরিচয় জানা গেছে।
সুজনের ভাই দশরথ লাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বরিশালে শ্বশুর বাড়ি থেকে ভাই রাজশাহী ফিরছিলেন। তাকে কেউ হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে। আমি হত্যা মামলা করব।”
