২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার শুরু হচ্ছে মুক্তা হত্যা মামলা তদন্ত 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত দল  শুক্রবার থেকে নেত্রকোনার শহীদ বদিউজ্জামান মুক্তা হত্যা মামলা তদন্ত কাজ শুরু করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2013, 03:57 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

বৃহস্পতিবার বিকালে নেত্রকোনায় পৌঁছে মামলাটির তদন্ত কর্মকর্তা শাহজাহান কবির জানান, মামলার ১৭ সাক্ষীকে শুক্রবার সকাল ৮টায় জেলা সার্কিট হাউজে সাক্ষ্য দেয়ার জন্য নোটিশ দেয়া হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত দলের সমন্বয়ক আব্দুল হান্নান খানও এ সময় উপস্থিত থাকবেন। 

মামলার বরাত দিয়ে শাহজাহান কবির জানান, মুক্তিযুদ্ধ চলাকালীন ২৮ কার্তিক সকাল ১১টার দিকে সদর উপজেলার নরেন্দ্র নগর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা বদিউজ্জামান মুক্তাকে বিরামপুর বাজার থেকে ধরে নিয়ে যায় রাজাকার, আলবদর ও আল শামস বাহিনীর লোকজন।

পরদিন ভোরে মুক্তাকে জেলা শহরের মোক্তারপাড়া সেতুতে গুলি করে হত্যা করে তার লাশ মগড়া নদীতে েএকটি খুঁটির সঙ্গে বেঁধে রাখে।।

এ ঘটনায় ২০১০ সালের ১২ অগাস্ট নেত্রকোনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ হত্যা মামলা করেন  মুক্তার ভাতিজা আলী রেজা কাঞ্চন। আদালত মামলাটি  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠায়।

মামলার আসামিরা হচ্ছেন- মোক্তারপাড়া এলাকার মো. ওবায়দুল হক তাহের (৬০), আতাউর রহমান ননী (৫৯), শহীদ উল্লাহ পিন্টু (৬২), শহীদুর রহমান মাজু (৫৮), মো. ফজলুর রহমান (৬৮), মো. ইউসুফ (৬১), মিষ্টার মিয়া (৫৮), মো. সানিক মিয়া (৫৮), আব্দুর রশিদ (৬০), ফরিদ আহম্মদ, কুড়পাড় এলাকার মো. হাফিজ উদ্দিন মীর (৮০) ও মেদনী গ্রামের মো. আব্দুল ওয়াহাব খান রুনো।

এদের মধ্যে শহীদুর রহমান মাজু ও মো. ইউসুফ মামলা দায়েরের পর মারা গেছেন।