২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফের বুলেটে আহত বাংলাদেশি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের রাবার বুলেটে এক বাংলাদেশি যুবক আহত হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2013, 11:32 AM

Updated : 25 Apr 2022, 06:56 PM

বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার গোড়ক ম-ল সীমান্তের ৯২৯নং সীমানা পিলারের ৩নং সাব পিলারের পাশে এ ঘটনা ঘটে।

বুলেটবিদ্ধ গোরক মন্ডল গ্রামের অজের উদ্দিনের ছেলে ফরহাদকে (৩৫) চিকিৎসা দেয়া হচ্ছে বলে তার পরিবার জানায়। ফরহাদের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে ৪৫ বিজিবি’র অধীন শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার শহিদুজ্জামান সাংবাদিকদের জানান, ভোরে একদল যুবককে সীমান্তে দেখে ভারতের খারিদা হরিদাস ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে।

এ ঘটনায় বিএসএফের সঙ্গে বৈঠকের চেষ্টা চলছে বলেও জানান সুবেদার শহিদুজ্জামান।