২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ব্যবসায়ীর লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর নাটোরের সিংড়া উপজেলা থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2013, 11:17 AM

Updated : 23 Aug 2022, 11:07 AM

বৃহস্পতিবার সকালে উপজেলার গোপালপুর গ্রামের বারনই নদীর তীর থেকে ব্যবসায়ী আকাল উদ্দিনের লাশ উদ্ধার করা হয়।

আকাল উদ্দিন ওই গ্রামের সাদা মিয়ার ছেলে। তিনি ভূষিমালের ব্যবসা করতেন।

বুধবার সন্ধ্যায় আকাল উদ্দিন ব্যবসায়ের কাজে পাশের কালিগঞ্জ বাজারে যান। এর পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন বলে জানান সিংড়া থানার ওসি গোলাম হায়দার ফায়জুর রহমান।

সকালে তার লাশ দেখতে পেয়ে লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ওসি জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন ছিল না। তাকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে।

এ ব্যাপারে নিহতের ভাই বাদী হয়ে সিংড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।