২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের আগে বাগেরহাটে ট্রাকে আগুন

হরতাল শুরুর আগেই ইসলামী ছাত্র শিবির বাগেরহাটে একটি ট্রাক ভাংচুরের পর সেটিতে আগুন দেয় বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2013, 10:12 AM

Updated : 23 Aug 2022, 11:06 AM

এছাড়া বুধবার সকালে সদর উপজেলার দশানি এলাকায় একটি টেম্পুও ভাংচুর করা হয়।

বাগেরহাটের পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্যা ট্রাকে আগুন ও টেম্পু ভাংচুরের ঘটনা নিশ্চিত করে বলেন, ট্রাকটিতে আগুন দেয়া হয়েছিল। তবে বড় ধরনের ক্ষতির আগেই তা নিভিয়ে ফেলা হয়।

কেন্দ্রীয় সভাপতির মুক্তি ও ‘নিখোঁজ’ নেতাদের সন্ধান দাবিতে বুধবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবির।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে বাগেরহাট শহর সংলগ্ন বাগেরহাট-খুলনা সড়কে দশানি এলাকায় এবং রামপাল-মংলা সড়কের ভরসাপুর এলাকায় ছাত্র শিবিরের পিকেটাররা মিছিল ও পিকেটিং করে।

বাগেরহাট বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। আন্তঃজেলা রুটে বিচ্ছিন্নভাবে কিছু বাস চলাচল করেছে। শহরে রিকশা, অটোরিকশাসহ হালকা যানবাহন চলাচল করতে দেখা গেছে।