কোদাল দিয়ে কুপিয়ে হত্যা
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় পারিবারিক কলহের জেরে এক ব্যক্তি তার স্ত্রীকে হত্যা করেছেন বলে অভিযোগ করেন স্বজনরা।
কামার জগদল গ্রামে বুধবার ভোরে এমালী বেগম (৪০) খুন হন বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার পর থেকে এমালীর স্বামী শরিফ উদ্দীন পলাতক রয়েছেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নাচোল থানার ওসি সাঈদ ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় এই দম্পতির মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রীকে হাসুয়া নিয়ে তাড়া করেন শরিফ। ওই সময় পাশের বাড়িতে আশ্রয় নেন এমালী।
বুধবার ভোর সাড়ে ৪টার দিকে বাড়ি ফিরলে তার স্বামী উপুর্যপুরি কোদাল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই এমালীর মৃত্যু হয়।
এর পর থেকেই শরিফ পলাতক রয়েছেন বলে প্রতিবেশীরা পুলিশকে জানান।
ময়নাতদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের ভাই নুরুল ইসলাম বাদী হয়ে নাচোল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি।
