চট্টগ্রামে বিস্কুট কারখানায় আগুন
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একটি বিস্কুট তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার ভোরে উপজেলার নাজিরহাট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিনির্বাপক বাহিনীর চট্টগ্রামের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা প্রহল্লাদ সিংহ জানান, ভোর ৫টার দিকে নাজিরহাট ঝংকার সিনেমা হল এলাকায় ওই কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে।
অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ওই কারখানার সাত লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।
