মোবাইল কেড়ে নিল দুই ভাইয়ের প্রাণ
সেপটিক ট্যাংকে মোবাইল খুঁজতে গিয়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় প্রাণ গেল দুই ভাইয়ের।
মঙ্গলবার বিকালে উপজেলার সাপটিবাড়ী ইউনিয়নের পশ্চিম দৈলজোর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গ্রামের জসমত আলীর ছেলে কলেজছাত্র রুবেল (১৮) ও তার বড় ভাই চা দোকানি সোহেব আলী (২৫)।
আদিতমারী থানার ওসি আসলাম ইকবাল জানান, রুবেলের একটি মোবাইল ফোন সেপটিক ট্যাংকে পড়ে যায়। সেটি খুঁজতে গিয়ে রুবেল নিজেই সেখানে পড়ে যান। তাকে উদ্ধার করতে এসে বড় ভাই সোহেবও ওই ট্যাংকে পড়েন।
পরে এলাকাবাসী মই লাগিয়ে রুবেলের লাশ ও বড় ভাই সোহেবকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে।
সোহেবকে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান বলে জানান ওসি।
নিহত রোবেল স্থানীয় সাকোয়া মঞ্জিল বিএম কলেজের ২য় বর্ষের ছাত্র এবং সোহেব সাকোয়া বাজারে চায়ের দোকান করতেন।
