২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ট্রাকচাপায় আ’লীগ নেতা নিহত

জামালপুর সদর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 01:51 PM

Updated : 25 Apr 2022, 06:56 PM

নিহত আনোয়ার হোসেন উজ্জ্বল (৪০) উপজেলার দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

মঙ্গলবার বিকালে জামালপুর-টাঙ্গাইল সড়কের তিতপল্লার শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জামালপুর সদর থানার ওসি মজিবুর রহমান মজুমদার জানান, উজ্জ্বল মোটরসাইকেলে করে জামালপুর শহরে যাচ্ছিলেন। এ সময় মধুপুরগামী একটি ট্রাক তাকে চাপা দেয়।

গুরুতর আহত উজ্জ্বলকে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

তিনি জানান, ট্রাকের চালক পালিয়েছে, তবে পুলিশ ট্রাকটি আটক করেছে।