ক্লাসে ফিরলেন পাবিপ্রবি শিক্ষার্থীরা
প্রক্টরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাসে সোমবার ক্লাসে ফিরেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ছাত্রদল ও শিবিরকে মদদ দেয়া এবং শিক্ষার্থীদের হয়রানির অভিযোগে প্রক্টর মো. কামরুজ্জামানের অপসারণ দাবিতে রোববার থেকে ক্লস বর্জন শুরু করেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আহবায়ক মিজানুর রহমান সবুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্র প্রতিনিধিদের নিয়ে ছাত্রলীগ নেতৃবৃন্দ রোববার সন্ধ্যায় উপাচার্যের সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রক্টরিয়াল বডির পরিবর্তন সংক্রান্ত বিষয়ে আলাপ আলোচনা হয়।
এ সময় আগামী ১০ দিনের মধ্যে রিজেন্ট বোর্ডের মিটিংয়ের মাধ্যমে বিষয়টি সমাধানের পদক্ষেপ নেয়ার কথা জানান উপাচার্য।
উপাচার্যের এ আশ্বাসে ক্লাস বর্জন কর্মসূচি প্রত্যাহার করা হয় বলে জানান তিনি।
এ বিষয়ে উপাচার্য ড. মোজাফফর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্র প্রতিনিধিদের সঙ্গে প্রক্টরের বিষয়ে আমাদের কথা হয়েছে। আগামী রিজেন্ট বোর্ডে সিদ্ধান্ত নেয়া হবে।”
