২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় হাতবোমা বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

নওগাঁ শহরে হাতবোমা বিস্ফোরণে দুই শিশুসহ চার জন আহত হয়েছেন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2013, 06:32 AM

Updated : 23 Aug 2022, 11:05 AM

সদর থানার ওসি মোজাম্মেল হক জানান, সোমবার সকালে এ টিম মাঠের উত্তরপাশে একটি বাড়িতে এই ঘটনা ঘটে। 

আহতরা হলেন মহিমা বেগম (২২), মোরশেদা (২০), শান্ত (১০) এবং মোরশেদার ৫ মাস বয়সী শিশু।

তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসীর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি জানান, আইয়ুবের পরিবারের সদস্যরা তার বাড়িতে কয়েকটি খুপড়ি ঘর তুলে নিম্নআয়ের পরিবারকে ভাড়া দেন।  

এমন একটি ঘরে সকাল সাড়ে ৮টায় ভাড়াটিয়া মহিমা ঝাড়ু দেয়ার সময় প্রচণ্ড শব্দে হাতবোমা বিস্ফোরিত হয়।

ওখানে বোমা কিভাবে গেল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।