এক মাস ছুটি শেষে খুলছে চবি
একমাসের বর্ষাকালীন ছুটি শেষে সোমবার খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
গত ১ জুন থেকে বিশ্ববিদ্যালয়ে শুরু হয় এক মাসের বর্ষাকালীন ছুটি।
এই ছুটিতে বিভাগের ক্লাস বন্ধ থাকলেও বিভিন্ন বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল গত ১৭ জুন থেকে ২২ জুন।
ছুটি শেষে ইতোমধ্যে হলে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা।
