২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বিএনপিনেতা হামলায় আহত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2013, 07:04 AM

Updated : 23 Aug 2022, 11:05 AM

শনিবার রাতে দলদলি ইউনিয়নের মুসরিভুজা বাজারে এ হামলায় আহত মোজাম্মেল হক চুটুকে (৬০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হামলায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।  

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ভোলাহাট থানার ওসি এসএম আবু ফরহাদ বলেন, রাত ৮টার দিকে একটি দোকানে বসেছিলেন মোজাম্মেল।

এ সময় সোহেলসহ কয়েকজন মোজাম্মেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ওসি আরো বলেন, রাত দেড়টার দিকে স্থানীয় আব্দুর রশিদের ছেলে মো. সোহেলকে আটক করা হয়।

সোহেল ছাত্রলীগের কর্মী বলে জানান ওসি।    

ওসি আরো জানান, গত ২৮ ফেব্রুয়ারি স্থানীয় জামায়াত-বিএনপি কর্মীরা সোহেলের বাবাকে পিটিয়ে পা ভেঙে দেয়। এর আগে গত ২৩ মে রাতে তার চাচা দুরুল হোদাকে কুপিয়ে হত্যা করে শিবিরের লোকজন।

এসব হামলার জেরে সোহেল বিএনপির এই নেতার ওপর হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, বলেন এই পুলিশ কর্মকর্তা।