২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় অস্ত্রসহ গ্রেপ্তার ১

আশুলিয়ার শ্রীপুরে আগ্নেয়াস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2013, 05:23 PM

Updated : 23 Aug 2022, 11:05 AM

শনিবার সন্ধ্যায় শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে পিস্তলসহ জাহাঙ্গীর আলমকে(২৫) গ্রেপ্তার করা হয় বলে আশুলিয়া থানার এসআই ফরিদ উদ্দিন জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকালে শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় চাঁদাবাজি করতে গেলে স্থানীয়রা তাকে পিটুনি দিয়ে বেধে রাখে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।”

জাহাঙ্গীরের কাছ থেকে তিন রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তল উদ্ধার করা হয় বলে জানান তিনি।

জাহাঙ্গীর বরিশালের কোতোয়ালী থানার মোহাম্মদ আলীর ছেলে।

তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই।