২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে শ্রমিককে ধর্ষণ, গ্রেপ্তার ২

ধামরাইয়ের এক পোশাক শ্রমিককে ২১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2013, 01:19 PM

Updated : 23 Aug 2022, 11:05 AM

শনিবার ধামরাইয়ের জয়পুরা এলাকা থেকে রাধাকান্ত বল্লভ (২৮) ও জুয়েল রানাকে (২৬) গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) ইমাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৮ জুন ধামরাইয়ের জয়পুরা এলাকার একটি পোশাক কারখানার এ শ্রমিক বাড়ি ফিরছিলেন।

পথ থেকে তাকে অপহরণ করে ১৭ দিন আটকে রেখে ধর্ষণ করে দুর্বৃত্তরা।

শুক্রবার রাতে এলাকার একটি নির্জন স্থানে তাকে ফেলে রেখে যায়।

ইমাম হোসেন আরো বলেন, শনিবার ওই শ্রমিক বাদী হয়ে রাধাকান্ত বল্লভ ও জুয়েল রানাকে আসামি করে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ইলিয়াছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলা হওয়ার পর জয়পুরা এলাকায় অভিযান চালিয়ে এ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।