২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ডিজিটাল মেলা শুরু

রংপুরে শনিবার তিনদিনব্যাপী ডিজিটাল মেলা শুরু হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2013, 12:38 PM

Updated : 25 Apr 2022, 06:55 PM

বিকাল ৪টায় জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের মহাপরিচালক (প্রশাসন) করিম বিন আনোয়ার।

উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, তথ্য প্রযুক্তির ব্যবহারে তরুণ প্রজন্মকে উৎসাহিত করতেই এই মেলার আয়োজন করা হয়েছে।

জেলা প্রশাসন এই মেলার আয়োজন করেছে। 

জেলা প্রশাসক ফরিদ আহাম্মদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একসেস টু ইনফরমেশন প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মিজানুর রহমান।

জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেলা চলকালে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বিতর্ক, প্রযুক্তি বিষয়ক সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।