২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাটখিলে ভোট গ্রহণ সম্পন্ন

নোয়াখালীর চাটখিল পৌরসভায় মেয়র পদে উপনির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2013, 10:38 AM

Updated : 23 Aug 2022, 11:05 AM

সকাল ৮টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলে একটানা বিকাল ৪টা পর্যন্ত। এরপর গণনার কাজ শুরু হয়।

চাটখিল থানার ওসি ইব্রাহিম খলিল জানান, দুপুরে ছয়ানী টগবা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি সমর্থিত প্রার্থী মো. মোস্তফা কামালের ছেলে মাহবুবুর রহমান জুয়েলের নেতৃত্বে একদল লোক লাঠিসোটা নিয়ে কেন্দ্র দখলের চেষ্টা চালায়।

এ সময় ১৭ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, বলেন ওসি।

তিনি আরো বলেন, একই সময় ছয়ানী টগবা আজম বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোস্তফা কামালারে সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নাছির উদ্দিনের সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

এ সময় র‌্যাব ও পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রির্টানিং অফিসার কাজী মো. চাহেল তস্তরী বলেন, এসব ঘটনায় কোনো কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ বা স্থগিত করা হয়নি।