২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে আটক বাংলাদেশিকে ফেরতের দাবি

নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত থেকে বিএসএফের নিয়ে যাওয়া দুই বাংলাদেশিকে দ্রুত ফেরত আনার দাবি জানিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2013, 12:45 PM

Updated : 23 Aug 2022, 11:04 AM

শুক্রবার দুর্গাপুর পৌর শহরের ডাকবাংলার সামনের সড়কে একটি মানববন্ধন করেন দলের নেতাকর্মীরা।

এ সময় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কায়সার কামাল, দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি ইমাম হাসান, সাধারণ সম্পাদক জহিরুল আলম ভুইয়া, উপজেলা যুবদলের আহবায়ক নিশার উদ্দিন ভুইয়া, ছাত্রদলের আহবায়ক অসীম সাহা এবং বিএসএফের হাতে আটক সিদ্দিকুর রহমানের চাচা আব্দুল আজিজ।

বক্তারা সিদ্দিকুর ও জহুর আলীকে ফেরত আনার কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্যে সরকারের কাছে দাবি জানান। 

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১১ ব্যাটালিয়নের লে. কর্নেল সিরাজ জানান, গত সোমবার (২৪ জুন) রাতে দুর্গাপুর উপজেলার ফাড়ংপাড়া গ্রামের মো. সিদ্দিকুর রহমান (১৬)  ও মো. জহুর আলীকে (৩৬) বিএসএফ  ধরে নিয়ে যায়।

সোমেশ্বরী নদী থেকে কয়লা আহরণ করার সময় সীমান্ত অতিক্রম করায় তাদের বিএসএফ ধরে নিয়ে যায়।

তাদের ফেরত আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে বিজিবি কর্মকর্তা জানান।