২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় স্পিডবোটডুবি: ২ লাশ উদ্ধার

কাওড়াকান্দি-মাওয়া নৌরুটে স্পিডবোটডুবিতে নিখোঁজ দুই ব্যক্তির লাশ পাওয়া গেছে। এখনো নিখোঁজ রয়েছেন দুজন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2013, 10:57 AM

Updated : 23 Aug 2022, 11:04 AM

শুক্রবার শরীয়তপুরের করেরচর থেকে মোশাররফ হোসেনের এবং বৃহস্পতিবার পদ্মা নদীর চর থেকে আনন্দ দাসের গলিত লাশ পাওয়া উদ্ধার করে তাদের স্বজনরা।

শিবচর থানার ওসি মাসুদ উদ্দিন খান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

পদ্মার প্রবল ঢেউয়ের কবলে পড়ে গত সোমবার বিকালে একটি স্পিডবোট ডুবে গেলে চার জন নিখোঁজ হন।

স্বজনরা জানান, কাওরাকান্দি থেকে মাওয়াগামী স্পিডবোটটি ১৩ জন যাত্রী নিয়ে মাঝ পদ্মায় ডুবে যায়।

এ সময় চালক মনির হোসেনসহ নয় জন যাত্রী কুলে ‍উঠতে সক্ষম হন। নিখোঁজ থাকেন আনন্দ দাস ও মোশাররফ মাদবরসহ চার জন।