সাভারে দুর্ঘটনায় ২ শ্রমিকের মৃত্যু
সাভারে পৃথক ঘটনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সাভারের রাজ ফুলবাড়ীয়া এলাকার নির্মাণাধীণ ভবনের চতুর্থ তলা থেকে পড়ে মারা যান রুবেল হোসেন (১৮)। রুবেল চাঁপাইনবাবগঞ্জ জেলার দেবীনগর থানার হানাপিটোলা গ্রামের আজিজ উদ্দিনের ছেলে।
আর বাইপাইল এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান পোশাক শ্রমিক জুয়েল রানা (২৫)। জুয়েল পাবনার সাঁথিয়া থানার মেহেদীনগর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
আশুলিয়া থানার পরিদর্শক শাহীনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকার গ্রীলডেন শাহরিয়ার নামে তৈরি পোশাক কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান জুয়েল।
এ ঘটনায় মোস্তাফিজ ও মনিরুল নামে আহত দুই শ্রমিককে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়।
