২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাহী হাকিমদের ভাতা বেড়েছে

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নির্বাহী হাকিমসহ সহযোগী কর্মকর্তা-কর্মচারীদের ভাতা বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2013, 10:13 AM

Updated : 23 Aug 2022, 11:04 AM

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক পরিপত্রে বলা হয়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ৮০০ টাকা, প্রসিকিউশন কর্মকর্তা ৪০০ টাকা, পেশকার ২৫০ টাকা এবং এমএলএসএসরা ১৬০ টাকা করে সম্মানী পাবেন।

এর আগে নির্বাহী হাকিমরা ৫০০ টাকা, প্রসিকিউশন কর্মকর্তা ২৫০ টাকা, পেশকার ১৫০ টাকা এবং এমএলএসএসরা ১০০ টাকা করে ভাতা পেতেন।

তবে কোনো নির্বাহী হাকিম একদিনে একাধিক আইনে একের অধিক মামলা আমলে নিলেও তা একটি ভ্রাম্যমাণ আদালত হিসেবে বিবেচিত হবে বলে পরিপত্রে বলা হয়েছে।

ভোটের দিন কিশোরগঞ্জ-গাজীপুরে ছুটি

উপ-নির্বাচন ও সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে কিশোরগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশনে এলাকায় ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, আগামী ৩ জুলাই কিশোরগঞ্জ-৪ আসনে উপ-নির্বাচন এবং ৬ জুলাই গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের দিন নির্বাচনী এলাকায় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে সাধারণ ছুটি থাকবে।

তবে এসব নির্বাচনী এলাকায় ওইদিন কোনো পাবলিক পরীক্ষা থাকলে পরীক্ষা কেন্দ্র ও পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা সাধারণ ছুটির আওতা বহির্ভূত থাকবে বলে জানানো হয়েছে।