২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ফল ব্যবসায়ী খুন

নাটোরের বাগাতিপাড়া উপজেলার মুরাদপুর গ্রামে এক ফল ব্যাসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2013, 10:03 AM

Updated : 23 Aug 2022, 11:04 AM

বাগাতিপাড়া থানার ওসি আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে মুরাদপুর মাঠের একটি ক্ষেতে জাহিদুল ইসলামের (৩৬) লাশ পাওয়া যায়।

জাহিদুল ওই গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে।       

ব্যবসায়ের টাকাপয়সা নিয়ে বিরোধের জেরে তাকে খুন করা হয়ে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।

স্বজনদের বরাত দিয়ে ওসি আরো জানান, গত মঙ্গলবার আম কেনার জন্য বাড়ি থেকে বের হন জাহিদুল। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

লাশের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের ভাই মুকুল হোসেন বাদী হয়ে হত্যা মামলা করেছেন বলে জানান ওসি আমিনুল।