২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

নারায়ণগঞ্জ সদর উপজেলায় তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2013, 01:10 PM

Updated : 23 Aug 2022, 11:04 AM

বুধবার ভোরে সিদ্ধিরগঞ্জের সৈয়দপাড়া এলাকার এ ঘটনায় নিহত আমির হোসেন বাবু (৩৫)জালকুড়ি মধুঘর এলাকার শুক্কুর মিয়ার ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত আলী জানান, রাতের ঝড়ে পাকারাস্তা এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ছিল। সেই তার চুরি করতে গিয়ে আমির হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।